চট্টগ্রামে মোগল রেস্টুরেন্টকে জরিমানা

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২৬

চট্টগ্রাম অফিস

ফ্রিজে বাসি ভাত, নুডুলস, মাংস, ডাল ও মেয়াদোত্তীর্ণ বোরহানি পাওয়ায় মোগল বিরানী অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার নগরীর মোমিন রোড এলাকায় এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযানকালে প্রতিষ্ঠানটির ফ্রিজে বাসি খাবার সামগ্রী দেখতে পান। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রেস্টুরেন্টকে ঐ জরিমানা করা হয়।