আবশ্যক: ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন রাজারবাগে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয়ে শূন্যপদে ১। অফিস সহকারী কাম কম্পিউটার (১ জন) এবং জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০১৮ মোতাবেক ২। কম্পিউটার ল্যাব অপারেটর (২ জন), ৩। পরিচ্ছন্নতাকর্মী (১ জন) ৪। নিরাপত্তাকর্মী (১ জন) ৫। আয়া (১ জন) আবশ্যক। সকল আবেদনকারীকে আগামী ৩০.১১.২০২০ইং এর মধ্যে ১ ও ২নং পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট এবং ৩, ৪, ৫নং পদে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট ও স্বহস্তে লিখিত আবেদন ও সকল পরীক্ষার সার্টিফিকেট-এর ফটোকপিসহ প্রধান শিক্ষক বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করা হইল। প্রধান শিক্ষক, ০১৮১৯৮৭২৫৯৬। সিএম-৭১৯
আবশ্যক : ঐতিহ্যবাহী পোড়াচক বাউশিয়া উচ্চবিদ্যালয়, ডাকঘরঃ বাউশিয়া, উপজেলাঃ গজারিয়া, জেলাঃ মুন্সীগঞ্জের জন্য শূন্যপদে সর্বশেষ জনবলকাঠামো/ ২০১৮-এর বিধিমোতাবেক ১। ০১ জন সহকারী প্রধান শিক্ষক, ২। ০১ জন সহকারী গ্রন্থাগারিক-কাম-ক্যাটালগার ও ৩। ০১ জন আয়া নিয়োগ করা হবে। ১নং পদে ৫০০/-, ২নং পদে ৩০০/- ও ৩নং পদে ২০০/- টাকার সোনালী ব্যাংক লিমিটেড, ভবেরচর শাখা, গজারিয়া, মুন্সীগঞ্জের অনুকূলে অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটসহ প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করুন। পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন নিষ্প্রয়োজন। —প্রধান শিক্ষক। সিএম-৭২৩
