কখনো রাস্তার পাশে কিংবা ফুটপাতে। আবার কখনো ঝড়-বৃষ্টির মধ্যে ছাতার নিচে বসে জুতা সেলাই করেন। অন্য সব পেশার মানুষের মতোই রক্তে-মাংসে গড়া মানুষ। কিন্তু আমাদের সমাজের দেওয়া অভিশপ্ত নাম মুচি। সমাজ যখনই উঁচু-নিচু বিভেদের দেয়াল টেনে দেয়, তখনই হেয় হয় সমাজের উপাধিপ্রাপ্ত মুচি সম্প্রদায়। কোনো পেশাই অসম্মানের নয়। রিকশাচালক থেকে শুরু করে চা, পান বিক্রেতা পর্যন্ত প্রত্যকটি পেশাই সম্মানের। আমাদের উচিত সবার প্রতি সম্মান প্রদর্শন করা।
হাচান মাহমুদ শুভ
চরফ্যাশন, ভোলা
