আশুলিয়ায় বকেয়ার দাবিতে শ্রমিকদের অবস্থান

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২২:০১

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের ওপর হামলার বিচার ও ১০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। গতকাল রবিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা ইপিজেডের সামনে এ কর্মসূচি পালন করেন এ ওয়ান বিডি লি. পোশাক কারখানার কয়েক শ শ্রমিক। এ সময় শ্রমিকরা হাতে বিভিন্ন প্রতিবাদী প্লাকার্ড ও ব্যানার নিয়ে তাদের দাবি তুলে ধরেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন—গার্মেন্ট শ্রমিক সংহতির আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম, এ ওয়ান কারখানার শ্রমিক নেতা আশরাফ আলী, মোহাম্মদ উজ্জ্বল, আলমগীর হোসেন, সুমি আক্তার, মো. নুরুসহ আরো অনেকে।