দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সামপ্রদায়িক হামলার প্রতিবাদে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ এবং যুব ও ছাত্র ঐক্য পরিষদ। ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। ‘বীর বাঙালি রুখে দাও সাম্প্রদায়িকতা। রুখে দাও ষড়যন্ত্র’ এই ব্যানারে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ফটকের সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কায়কোবাদ চত্ব্বর হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিল, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু প্রমুখ।
