সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু
ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাকিব আহমেদের মৃত্যুর প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও নিহতের স্বজন এবং এলাকাবাসী। রবিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে এ মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। এছাড়া সড়কে দক্ষ চালক, ট্রাফিক আইন ও ওভারস্পিড নিয়ন্ত্রণে পুলিশের আরো নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।
