সিরাজদিখানে সংঘর্ষের প্রস্তুতিকালে ১ হাজার ট্যাটা উদ্ধার

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২২:০৪

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাটি ভরাটকে কেন্দ্র করে দুটি হাউজিং কোম্পানির লোকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। রবিবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সমর্থকদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার টেঁটা উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ রিজাউল হক সত্যতা স্বীকার করে বলেন, সুমনা হাউজিং কোম্পানির লোকেরা নবধারা স্যাটেলাইট সিটির মাটি কাটার ড্রেজার বন্ধ করে দিলে দুই পক্ষই মারামারির প্রস্তুতি নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এ সময় উভয় পক্ষের লোকদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ট্যাটা উদ্ধার করা হয়। এখনো কোনো মামলা হয়নি, হলে আইনগত ব্যবস্থা।