বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সুবিনয় নন্দী পরলোকে

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২২:০৬

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) সাবেক পরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ ড. সুবিনয় নন্দী গত ৭ নভেম্বর নিউ ইয়র্কে চিকিত্সাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ করেছে। ড. সুবিনয় নন্দীর মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং তার বিদেহী আত্মার স্বর্গীয় শান্তি কামনা করেছে।