খালেদা পান্না
বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট খালেদা পান্না (৬৭) গত শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সদস্য ছিলেন। তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। গতকাল রবিবার বাদ আসর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
এনামুল হক
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং মুহাম্মদ আশরাফুল হাসানের বাবা এ কে এম এনামুল হক (৮০) শনিবার লালমনিরহাটের হাতিবান্ধায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন সন্তান রেখে গেছেন।
জাবেদা খাতুন
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মান্নানের মা জাবেদা খাতুন গতকাল রবিবার ভোরে নিজ বাড়িতে (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত্ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। গতকাল বাদ জোহর একসত্যাপাড়া জামে মসজিদ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মো. আব্দুল আউয়াল গাজী
কাউখালী সরকারি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ও পিরোজপুর প্রেসক্লাবের সদস্য মো. আব্দুল আউয়াল গাজী (৬১) গতকাল রবিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
