রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২২:০৬

শাহজাহান ফকির

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ফকির (৭০) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। রবিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন  হয়েছে।

আব্দুর রশিদ গেরিলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ গেরিলা (৬৮) হূদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাকে তার প্রতিষ্ঠিত মাদরাসা মাঠে গতকাল রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় ও জানাজা শেষে কয়েড়া কবরস্থানে দাফন করা হয়।