আমিই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, তবে শেষ নই :কমলা হ্যারিস

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০০:২৭

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, আমি দেশের প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট। তবে এটাই শেষ নয়। জো বাইডেনের বিজয় ভাষণের আগে এক বক্তব্যে তিনি বলেছেন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমি প্রথম নারী, কিন্তু আশা করি এটাই শেষ নয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

কমলা হ্যারিস মনে করেন, সুযোগ কাজে লাগিয়ে স্বপ্ন পূরণের দেশ আমেরিকা। প্রতিটি মার্কিন শিশুকে স্বপ্ন দেখার বার্তা দিয়েছেন কমলা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সম্ভাবনার দেশ। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষ সবাইকে স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে কমলা বলেন, স্বপ্ন পূরণের জন্য একাগ্র চিত্তে কাজ করুন। স্বপ্ন সফল হবেই। বিজয় ভাষণ মঞ্চে মা শ্যামলা গোপালনকেও স্মরণ করেন কমলা। উল্লেখ্য, ১৯৬৪ সালে অকল্যান্ডে জন্ম হয় কমলার। তার মা শ্যামলা ছিলেন ক্যানসার বায়োলজিস্ট ও বাবা অর্থনীতিবিদ ডোনাল্ড জে হ্যারিস। এর আগে ক্যালিফোর্নিয়ার সিনেটর ও সানফ্রন্সিসকোর প্রথম ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন। তার শরীরে আছে তিন মহাদেশ আফ্রিকা, আমেরিকা ও  এশিয়ার রক্ত।