কভার লেটারের জন্য যা আবশ্যক

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:০৫

যেমন দেখতে হবে কভার লেটার

আপনার পার্সোনাল এজেন্ট নিয়োগ দেওয়ার সুযোগ থাকলে নিশ্চয়ই চাইতেন সেই এজেস্ট হবে স্মার্ট, দেখতে সুন্দর, পোশাক-আশাকে পরিপাটি এবং তাকে অবশ্যই প্রফেশনাল হতে হবে। পার্সোনাল এজেন্টের বিকল্পে যখন আপনি কভার লেটার ব্যবহার করবেন, তখন আপনার কভার লেটারেও পার্সোনাল এজেন্টের এসব গুণাবলী থাকা বাঞ্ছনীয়। তার মানে আপনার কভার লেটারটি দেখতে পরিপাটি, সুন্দর ও স্মার্ট হতে হবে। এর জন্য ভালো মানের সাদা কাগজে সুন্দর ফন্টে টাইপ করে তৈরি করতে হবে আপনার কভার লেটারটি।

কার্যকরী হতে হবে কভার লেটার

অনেক কষ্ট করে দেখতে সুন্দর একটি কভার লেটার হয়ত আপনি তৈরি করলেন, কিন্তু এর সাথে সাথে এর কার্যকারিতার দিকটি নিয়েও ভাবতে হবে। আপনার পার্সোনাল এজেন্ট যেমন আপনার সকল গুণাবলী তুলে ধরে আপনার বিষয়ে চাকরিদাতা প্রতিষ্ঠানের ইতিবাচক মনোভাব গড়ে তোলেন, তেমনি আপনার কভার লেটারও যেন একই ধরনের বৈশিষ্ট্য ধারণ করে, সেটা খেয়াল রাখুন।

যোগাযোগের ঠিকানা :কভার লেটারে অবশ্যই

আপনার সাথে যোগাযোগের ঠিকানার পাশাপাশি যে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করবেন তার নাম, ঠিকানা এবং চাকরির রেফারেন্স অর্থাত্ কোন সূত্র থেকে আপনি এ চাকরির খোঁজ পেয়েছেন তা লিখতে হবে। চেষ্টা করতে হবে কোনো নাম বরাবরে কভার লেটার লিখতে। সূত্রে যদি তার উল্লেখ না থাকে তাহলে প্রতিষ্ঠানে ফোন করে জেনে নিতে হবে কনসার্ন পার্সনের নাম। তার সাথে তার পদবীও লিখতে হবে। আর আপনার সাথে যোগাযোগের যে ঠিকানাটি লিখবেন, সেটি যেন অবশ্যই স্পষ্ট এবং সঠিক হয়, তা খেয়াল রাখবেন। কেননা এই ঠিকানা ভুল বা অস্পষ্ট হলে কিন্তু তারা চাইলেও আপনার সাথে যোগাযোগ করতে পারবে না।

এছাড়াও সংযুক্তি, পদের কথা,পদের সঙ্গে যোগ্যতা ও ইতিবাচক কিছু লেখা বাঞ্চনীয়।