কাশ্মীরে চার ভারতীয় সেনা ও তিন জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০০:৩৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন এক সেনা কর্মকর্তা এবং তিন সেনা। সেনাবাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছে তিন জঙ্গি। সেনা সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এক দল জঙ্গি তখনই টহলদারির দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের নজরে আসে জঙ্গিরা। জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিতে বিএসএফ গুলি চালায়। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। দু’পক্ষের মধ্যে রবিবার ভোর ৪ টা পর্যন্ত গোলাগুলি হয়। -আনন্দবাজার পত্রিকা