অতিরিক্ত আইজিপি হলেন ৬ কর্মকর্তা

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৮:৫২

অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের ৬ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হচ্ছেন, মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, এস এম রুহুল আমিন, মল্লিক ফখরুল ইসলাম,  মো. কামরুল আহসান, মাজহারুল ইসলাম ও খন্দকার গোলাম ফারুক।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পুলিশ সদর দফতর, হাইওয়ে পুলিশ ইউনিট, এন্টি  টেরোরিজম ইউনিট, এসবি ও বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত আছেন।

ইত্তেফাক/জেডএইচ