নতুন সিনেমার চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী নওশাবা
আমার ক্যারিয়ারের যতগুলো ছবিতে অভিনয় করছি তার সবগুলো চরিত্রেই আলাদা কিছু থাকে। বিশেষ করে তাতে অভিনয়ের সুযোগ থাকে। সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে গল্পের দিকে বেশি মনোযোগ থাকে আমার। এজন্য ২ বছর বিরতি দিয়ে নতুন ছবিতে অভিনয় করা। এরমধ্যে ছবির প্রস্তাব এসেছে, কিন্তু করা হয়নি। ছায়াবৃক্ষের মস্তুরি চরিত্রটিতে মনে হয়েছে এতে আমার অভিনয়ের অনেক জায়গা আছে। নতুন এক নওশাবাকে দেখানো যাবে। তাই ছবিটিতে অভিনয় করা।
