অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বাড়িতে পাসপোর্ট আকারের ছবি তৈরি করুন

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৯:২৭

করোনা মহামারীতে মানুষ চেষ্টা করছেন খুব প্রয়োজন না হলে বাহিরে বের না হতে। এই পরিস্থিতিতে বিভিন্ন কাজ বাড়ি থেকে বা অনলাইন করা হচ্ছে। কেনাকাটা থেকে শুরু করে পেমেন্ট করা বা কোনও ফর্ম ভরা সেসবই হচ্ছে অনলাইন। এর মধ্যে অনেকদের ব্যাঙ্কের কাজ বা কোনও পরীক্ষার ফর্ম করতে পাসপোর্ট সাইজের ছবি দরকার হয়। তবে ছবির জন্য বাড়ির বাইরে যেতে না চাইলে আপনাদের জন্য একটি সহজ উপায়।

স্মার্টফোনেই আপনি তৈরি করে নিতে পারবেন আপনার পাসপোর্ট ছবি। তবে কীভাবে করবেন সেটা। আসুন জেনে নেওয়া যাক... Android Smartphone-এ ছবি এডিট করার বেশ কিছু অ্যাপ্লিকেশন প্রি-ইনস্টল করা থাকে, যেগুলি ব্যাবহার করে আপনি সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ফোন থেকে পাসপোর্ট সাইজ ছবি কীভাবে তৈরি করা যাবে?

১. সবার প্রথমে প্লে স্টোর থেকে পাসপোর্ট সাইজ ফটো মেকর (Passport Size Photo Maker) অ্যাপ ডাউনলোড করুন।

২.এবার এখানে দুটি অপশন দেখা যাবে, সেখানে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করা যাবে এবং অ্যাপের মাধ্যমে ক্যামেরা থেকে নতুন ছবিও ক্লিক করা যেতে পারে।

৩. এখাবে ছবি সিলেক্ট করার পর তা অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য নিচে অটো অ্যাডজাস্ট অপশন সিলেক্ট করতে হবে। এতে আপনার ছবি নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে যাবে।

৪.ছবি অ্যাডজাস্ট হওয়ার পর, উপরে Done অপশন দেখা যাবে, সেটাতে ক্লিক করতে হবে।

৫. আপনি যদি ছবির সাইজ না জেনে থাকেন, তবে অ্যাপে দেশের নাম সিলেক্ট করতে হবে এবং নিচে প্রদত্ত তালিকায় ভারতীয় পাসপোর্টে ক্লিক করতে হবে।

৬. এছাড়া ছবি সেট করতে হলে উপরে Crop অপশনে ক্লিক করতে হবে।

৭. এবার এখানে পাসপোর্ট সাইজ ফটো পাওয়া যাবে।

৮. এবার উপরে প্রদত্ত অপশনে ক্লিক করতে হবে। সেটা PNG ফাইলে সেভ করতে হবে।

৯. এবার আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি। আপনি এই পাসপোর্ট সাইজ ছবি যেকোনও কাজের জন্য সিলেক্ট করা যাবে।