সিডিএমএ এর পূর্ণ রূপ কোড ডিভিশন মাল্টিপল এক্সেস (Code Division Multiple Access) । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিগনাল পাঠানোর ক্ষেত্রে জ্যাম হওয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই প্রযুক্তির সূচনা হয় । জিএসএম (GSM) এবং টিডিএমএ (TDMA) এর মত সিডিএমএ প্রতিটি ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে না। এটা সম্পূর্ণ ফ্রিকোয়েন্সি ডাটা ট্রাসফারের জন্য ব্যবহার করে থাকে এবং মাল্টিপ্লেক্সিং পদ্ধতিতে কাজ করে ।
