লিগেসি ফ্যাশন শো অনুষ্ঠিত

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৯:৩১

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অডিটোরিয়ামে ৬ নভেম্বর অনুষ্ঠিত হয় রোটারেক্ট জেলা অভিষেক ও    ‘ফ্যাশন শো লিগেসি- ২০২০’। রোটারেক্ট ক্লাব অব মিরপুর, ঢাকার আয়োজনে অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা রোটারেক্টর, রোটারিয়ান ও সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন। এতে ২০১৯-২০ রোটারি বর্ষের রোটারেক্ট জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দীক এবং তার জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হন। অনুষ্ঠানের ফ্যাশন শো’টি ৩টি কিউ-এ সাজানো হয়। প্রথম ২টি কিউ ছিল ব্রাইডাল এবং তৃতীয়টি ছিল ওয়েস্টার্ন। প্রথম ফ্যাশন শো’র কিউটি পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন এবং ডিজাইনার ছিলেন সিয়াত রহমান।