চার বছর পর হোয়াইট হাউজে ফিরছে কুকুর

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২১:১৫

n কুকুরগুলো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। n দুটিই জার্মান শেফার্ড

  বিবিসি

চার বছর পর হোয়াইট হাউজে আবার ফিরছে কুকুর। কুকুরগুলো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। দুটিই জার্মান শেফার্ড। এর একটির নাম চ্যাম্প। আরেকটির নাম মেজর। জানুয়ারিতে হোয়াইট হাউজের বাসায় যাওয়ার জন্য এদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন।

বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় থেকেই তার সঙ্গে থাকা চ্যাম্পের বর্তমান বয়স ১২। অপরদিকে মেজর কম বয়সি একটি কুকুর, ২০১৮ থেকে বাইডেনের কাছে আছে। একটি প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে উদ্ধার পাওয়া মেজর এখন হোয়াইট হাউজে আশ্রয় পাচ্ছে, যা একটি ইতিহাস সৃষ্টি করেছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে। কারণ পরিত্যক্ত অবস্থায় প্রাণী আশ্রয়কেন্দ্রে ঠাঁই পাওয়ার কোনো কুকুরের হোয়াইট হাউজের বাসিন্দা হওয়ার প্রথম ঘটনা এটি। হোয়াইট হাউসে থাকার সময় কুকুর পোষা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের দীর্ঘদিনের ঐতিহ্য হলেও ট্রাম্পের কোনো কুকুর ছিল না।