অ্যাম্বুলেন্স আছে চালক নেই

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২১:১৮

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

দীর্ঘদিন ধরে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের চালক নেই। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। জানা যায়, গত সেপ্টেম্বরের ১ তারিখে অ্যাম্বুলেন্সচালক আসলাম মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হন। এরপর আর নতুন করে কোনো চালক নিয়োগ দেওয়া হয়নি। বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, সরকারি অ্যাম্বুলেন্সের চালক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোখসানা হ্যাপি বলেন, চালক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি। তারা নিয়োগ না দিলে আমার করার কিছু নেই।