মুজাহাটি-শেখশিমুল সড়ক বেহাল

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২১:১৯

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

সংস্কার ও পাকা না করায় বেহাল হয়ে পড়েছে ঘাটাইল উপজেলাধীন মুজাহাটি-শেখশিমুল সড়ক। এতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষকে। স্থানীয়রা জানায়, উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কুরমুশী গ্রামের ভেতর দিয়ে মুজাহাটি নদীর পার থেকে শেখ শিমুল প্রাইমারি স্কুল পর্যন্ত সড়কটি পাকা করা হয়নি। সড়কের বাকি অংশের পিচ উঠে বেহাল হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকাকরণ প্রয়োজন। উপজেলা প্রকৌশলী ওয়ালিয়া রহমান বলেন, আইআরডিপি-৩ প্রকল্পের আওতায় এক কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।