দলগত কাজ:অষ্টম শ্রেণি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:২৮

নবরত্ন মন্দির

সিরাজগঞ্জ সদর,মিরপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফৌজিয়া আলম বাবলি অষ্টম শ্রেণির উপস্থিত শিক্ষার্থীদের ৬ জন করে ৭ টি দলে বিভক্ত করেন এবং

নিজ জেলা (সিরাজগঞ্জ) সম্পর্কে জানুন এই বিষয়কে কেন্দ্র করে আগের দিন কিছুটা শিক্ষার্থীদের ব্রিফ করেন। পরের দিন সেই বিষয় সম্পর্কে ২ টি টপিক্স দিয়ে  দলগত কাজ শুরু করেন। এজন্যে তাদের  ১০  মিনিট সময় বেঁধে দেয়া হয় এবং তাদের দুটি টপিক্স প্রদান করেন।

টপিক্স ক) সিরাজগঞ্জ জেলায় কয়টি উপজেলা আছে এবং কী কী?

খ) প্রতিটি উপজেলা কী জন্যে বিখ্যাত  তা সংক্ষিপ্ত আকারে লিখতে বলা হয়।

দলগত কাজে প্রতিটি দলের কাছ থেকে যে লেখা পাওয়া যায় তার  সমন্বয়ে দাঁড়ায়:

সিরাজগঞ্জ জেলায় ৯ টি উপজেলা আছে। যথা: সদর, কামারখন্দ, কাজিপুর, বেলকুচি, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ, রায়গঞ্জ, চৌহালী

১) সদর উপজেলা: উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু, ইকো পার্ক, শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট, রাসেল পার্ক, ইলিয়ট ব্রিজ যা বড়পুল নামে পরিচিত, কাটাখালী নদী, ৪ টি ক্রসবার, সিরাজগঞ্জ সরকারি কলেজ, মনসুর আলী স্টেশন, শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম, পদ্ম পুকুর গেইট, মুক্তির সোপান, স্বাধীনতা স্কয়ার, যাদব চক্রবর্তীর বাড়ি যা নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ নামে পরিচিতি, পুরানো হিন্দু জমিদার বাড়ি, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ, জাতীয় জুট মিল, পাবলিক লাইব্রেরি, সয়দাবাদ বিদ্যুত্ কেন্দ্র।

২) কামারখন্দ:, শীতল পাটি

৩) কাজিপুর: মনসুর আলী হেলথ ইন্সটিটিউট,  বড়ই তলা, মেঘাই ঘাট, টুকরো কাপড় দিয়ে কম্বল বানানো।

৪) বেলকুচি: সিরাজগঞ্জ জেলার ব্র্যান্ডিং আইটেম তাঁত।  তাঁতের তৈরি লুঙ্গি গামছা, শাড়ি, আছে পানতোয়া মিষ্টি, হুরা সাগর

৫) উল্লাপাড়া: নবরত্ন মন্দির, রিয়া রুপন শিশু পার্ক, ঘাটিনা ব্রিজ, সোনতলা ব্রিজ

৬) শাহজাদপুর: রবীন্দ্রনাথের কাচারি বাড়ি, বাঘাবাড়ি

মিল্ক ভিটা, বাঘাবাড়ি নদী বন্দর, বাঘাবাড়ি বার্জ মাউনটেন্ড বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, হযরত মখদুম শাহদৌলার মাজার

৭) রায়গঞ্জ: জয়সাগর দিঘী

৮) তাড়াশ: চলনবিল, বেহুলার কূপ, শিব মন্দির, গুল্টা মিশনারী

৯) চৌহালী: খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল, এনায়েতপুরী পীর সাহেবের মাজার এবং মসজিদ