কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্কুলছাত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে আনোয়ারুল ইসলাম নামের এক যুবকের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এই দণ্ডাদেশ প্রদান করেন। মামলা পরিচালনায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এবং প্রতিবাদ করায় ২০১৫ সালের ১৪ জুন রৌমারী উপজেলার শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরজিনা খাতুনকে তার বোয়ালমারীর বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। নিহতের মা সাজেদা খাতুন বাদী হয়ে রৌমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।
