স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নারীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ছাবিরা খাতুন (৪২) নামের ঐ নারী সোমবার ভোরে মারা যান। তিনি উপজেলার বেড়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো একই গ্রামের মৃত আব্দুল খালেক মণ্ডলের ছেলে আশরাফুল ইসলাম ও আবুল হোসেনের স্ত্রী মিনা বেগম।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কনা জানান, গত ২০ আগস্ট উপজেলার বেড়া গ্রামে মোবাইল চুরির সন্দেহে মৃতের ছেলে জাহিদকে প্রতিবেশী আশরাফ আলী, তার স্ত্রী নার্গিস, আবুল হোসেনের স্ত্রী ও মেয়েসহ পাঁচ-ছয় জন এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় জাহিদের মা সাবিরা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় চার জনকে আসামি করে মৃতের ভাই মোয়াজ্জেম হোসেন দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
