জীব ছত্রাক হলো পরজীবী। জীব দুটি অর্থাত্ শৈবাল ও ছত্রাক মিলিতভাবে সম্পূর্ণ পৃথক ধরণের এক জাতীয় উদ্ভিদের সৃষ্টি করে, যাকে বলা হয় লাইকেন। লাইকেনে ছত্রাক শৈবালের উপর প্রভাব বিস্তার করে পরজীবী হিসেবে
বাস করে।
জীববিজ্ঞান প্রথমপত্র
অলোক কুমার মিস্ত্রী, প্রভাষক
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পিরোজপুর।
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি, পরীক্ষা সামনে রেখে সবাই পড়াশোনায় মনোনিবেশ করেছো। আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের অনুজীব-বিষয়ের ওপর সৃজনশীল প্রশ্নোওর উপস্থাপন করা হলো
সৃজনশীল প্রশ্ন : উর্মি ও প্রমি গাছের বাকল থেকে একটি সমাঙ্গদেহী বস্তু সংগ্রহ করে ক্লাসে এনে উদ্ভিদবিজ্ঞানের ম্যাডামের কাছে এ সম্বন্ধে জানতে চাইল। ম্যাম বললেন, এটি দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের জীবের সহাবস্থানের ফলে গঠিত স্বয়ংসম্পূর্ণ জীবদেহ ।
(ক) ফ্রুটবডি কী ১
(খ) শৈবালের অযৌন প্রজনন কীভাবে হয় ব্যাখ্যা কর। ২
(গ) সহাস্থানের জীব দুটির পার্থক্য লেখ। ৩
(ঘ) জীব দুটির মধ্যে একটির পরজীবীয় গুরুত্ব বর্ণনা কর। ৪
সৃজনশীল প্রশ্নোত্তর ঃ
(ক) ফ্রুটবডি ঃ Agaricus এর যে দৈহিক অংশ বিশেষ মাটির উপরে দেখা যায় তা হলো ফ্রুটবডি।
(খ) উত্তর : শৈবালের অযৌন জনন স্পোর সৃষ্টির মাধ্যমে ঘটে। যেকোন একটি অঙ্গজ কোষ স্পোরঞ্জিয়াম হিসেবে কাজ করে এক থেকে অসংখ্য স্পোর সৃষ্টি করে। স্পোর ফ্ল্যাজেলাবিশিষ্ট ও সচল হলে তা জুস্পোর নামে পরিচিত হয়ে থাকে। জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোরের মাধ্যমে শৈবাল অযৌন জনন সম্পন্ন করে। এছাড়া অ্যাকাইনিটি সৃষ্টির মাধ্যমেও এদের অযৌন জনন ঘটে থাকে।
(গ) উত্তর : উদ্দীপকের সহাবস্থানের জীব দুটি হলো শৈবাল ও ছত্রাক। এদের মধ্যে পার্থক্য নিম্নে তুলে ধরা হলো-
শৈবাল
ছত্রাক
১. সালোকসংশ্লেষণে সক্ষম এবং স্বভোজী উদ্ভিদও বটে।
১. সালোকসংশ্লেষণে অক্ষম। তবে এরা পরভোজী উদ্ভিদ।
২. কোষে ক্লোরোফিল উপস্থিত।
২. কোষে ক্লোরোফিল নেই।
৩. কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটোজ দিয়ে গঠিত।
৩. কোষ প্রাচীর কাইটিন বা ছত্রাকীয় সেলুলোজ দিয়ে গঠিত।
৪. সঞ্চিত খাদ্য শ্বেতসার।
৪. সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। তবে এতে তেলবিন্দু আছে।
৫. এদের অধিকাংশ পানিতে বাস করে।
৫. এদের অধিকাংশ স্থলে বাস করে থাকে।
(ঘ) উত্তর : উদ্দীপকে আলোচিত জীব ছত্রাক হলো পরজীবী। জীব দুটি অর্থাত্ শৈবাল ও ছত্রাক মিলিতভাবে সম্পূর্ণ পৃথক ধরণের এক জাতীয় উদ্ভিদের সৃষ্টি করে, যাকে বলা হয় লাইকেন। লাইকেনে ছত্রাক শৈবালের উপর প্রভাব বিস্তার করে পরজীবী হিসেবে বাস করে। শৈবাল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এ খাদ্য ছত্রাক শৈবালের কাছ থেকে গ্রহন করে। একটি লাইকেন উদ্ভিদে ছত্রাক চারদিক থেকে শৈবালকে ঘিরে থাকে। এক্ষেত্রে ছত্রাক সদস্যটি শৈবাল কোষের অভ্যন্তরে হস্টোরিয়াম প্রেরণ করে যথাযথ প্রয়োজনীয় পুষ্টি গ্রহন করে। এ ধরণের সহাবস্থানের ফলে শৈবাল অপেক্ষা ছত্রাক বেশি সুবিধা ভোগ করে থাকে। প্রকারন্তে শৈবালটি একটা সময় ছত্রাকের ক্রীতদাসত্ব মেনে নিয়ে পরিবেশে জীবন যাপন অতিবাহিত করে।
