কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় নির্মল চন্দ্র সম্ভ নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড প্রদান করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক। দণ্ডপ্রাপ্ত যুবক কমলগঞ্জের দক্ষিণ কুমড়াকাপন গ্রামের নৃপেন্দ্র শীলের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সত্যতা প্রমাণিত হওয়ায় ঐ যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
