খুলনায় মাস্ক না পরায় আটক ৫৮ ২৫ জনকে জরিমানা

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২১:২২

খুলনা অফিস

খুলনায় মাস্ক না পরায় ৫৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৫ জনকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা মহানগরীর চারটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী জানান, মহানগরীর ডিসি অফিস মোড়, ডাকবাংলো মোড়, শিববাড়ী মোড় ও নিউ মার্কেটের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মুখে মাস্ক না পরার কারণে ৫৮ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৫ জনকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ৩৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, এ ঘটনায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে।