হিসাববিজ্ঞান
নির্মল ইন্দু সরকার, প্রভাষক
সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা
দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ হিসাববিজ্ঞান ২য় পত্রের অংশীদারি অধ্যায় থেকে কিছু অঙ্ক দেয়া হলো বাসায় অনুশীলন কর।
৬. X, Y এবং Z একটি ফার্মের অংশীদার। তারা ব্যবসায়ের লাভ—লোকসান ২ ঃ ২ ঃ ১ অনুপাতে বণ্টন করে নেয়। ১ জানুয়ারি ২০১৭ তারিখে তাদের মূলধন ছিল X এর ৬০,০০০ টাকা, Y এর ৪৫,০০০ টাকা এবং Z এর ৩০,০০০ টাকা। বছরব্যাপী সেবা প্রদানের জন্য X ৩,০০০ টাকা বেতন পাবে। মূলধনের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে কিন্তু উত্তোলনের ওপর সুদ ধার্য হবে না। বছরে X, Y এবং Z এর উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৯,০০০ টাকা, ৬,০০০ টাকা এবং ৩,০০০ টাকা। মূলধনের উপর সুদ এবং X এর বেতন ধার্য করার পূর্বে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে ব্যবসায়ের নিট মুনাফা দাঁড়ায় ৬৯,৬০০ টাকা। ১ জুলাই ২০১৭ তারিখে X ব্যবসায়ে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে।
ক. অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় কর। ০২
খ. লাভ—লোকসান বণ্টন হিসাব তৈরি কর। ০৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি কর। ০৪
৭. বিজয় ও স্বাধীন একটি অংশীদারি ব্যবসায়ের দু’জন মালিক। তারা ১লা জানুয়ারি, ২০১৪ তারিখে ব্যবসায় শুরু করে। ব্যবসায়ে বিজয় ৮০,০০০ টাকা এবং স্বাধীন ৬০,০০০ টাকা বিনিয়োগ করে। অংশীদারি চুক্তি অনুযায়ী ব্যবসায়ের লাভ—ক্ষতি মূলধন অনুপাতে বণ্টিত হবে। অংশীদারদের মূলধনের ওপর ১০% হারে এবং উত্তোলনের ওপর ৮% হারে সুদ ধরতে হবে।
ব্যবসায়ের দেখাশুনার জন্য স্বাধীন প্রতি মাসে ১,২০০ টাকা করে বেতন পাওয়ার অধিকারী এবং এই বেতনের টাকা সে উত্তোলন করেনি। অংশীদারগণ ব্যবসায় থেকে বছরে যথাক্রমে ৬,০০০ টাকা ও ৪,০০০ টাকা নগদে উত্তোলন করে এবং এ উত্তোলনের ওপর যথাক্রমে ২৬০ টাকা এবং ১৮০ টাকা সুদ ধার্য করে। নগদ উত্তোলন ছাড়াও বিজয় নিজের প্রয়োজনে ব্যবসায় থেকে ২,৫০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে যা হিসাবভূক্ত হয়নি। স্বাধীন এর বেতন চার্জ করার পর এবং অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ৩১.১২.২০১৪ তারিখে ব্যবসায়ের নিট লাভ হয় ৩৭,৩১০ টাকা।
ক. অংশীদার স্বাধীনের বেতন হিসাবভূক্তির জাবেদা দেখাও। ০২
খ. অংশীদারদের লাভ—লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। ০৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর। ০৪
