ইত্তেফাক রিপোর্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম বিরল ক্যানসার MUCOEPIDERMOID CARCINOMA রোগে আক্রান্ত। তার বাবা আজিজুল হক এক জন দিনমজুর। বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী গ্রামে। গত ১৯ মার্চ তার ফুসফুসের টিউমারে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর কেটে নেওয়া টিউমারের বায়োপসি পরীক্ষায় এই বিরল ক্যানসার রোগটি ধরা পড়ে। অক্টোবরে দ্বিতীয় ফলোআপে তার অবস্থার অবনতি হয়। চিকিত্সকদের বোর্ডে আনোয়ারুলকে রেডিওথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটানা ছয় সপ্তাহ প্রতিদিন এক ঘণ্টা করে দিতে হবে। এরপর শুরু হবে কেমোথেরাপি। জরুরি ভিত্তিতে এই চিকিত্সার প্রয়োজন আনোয়ারুলের।
কিন্তু বসতভিটার ৩ শতক জমি ছাড়া আনোয়ারুলের পরিবারের কোনো আবাদি জমি নেই। এ পর্যন্ত তার চিকিত্সায় প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও লালমনিরহাট জেলা সমিতির চেষ্টা ও সহযোগিতায় তা জোগাড় করা গেছে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিশ্ববিদ্যালয় এখন বন্ধ। তাই চিকিত্সার জন্য প্রয়োজনীয় ৭ থেকে ৮ লাখ টাকা জোগাড় করা আনোয়ারুলের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আপনার সহায়তা বাঁচাতে পারে আনোয়ারুলের জীবন। আনোয়ারুলকে সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ: ০১৭৯২০০৮৮৬৯ (ব্যক্তিগত), রকেট: ০১৭৯৬০৩৭৭৫০-৯ (ব্যক্তিগত), নগদ: ০১৮৭১৪৪৯৯৭৪ (ব্যক্তিগত)। ব্যাংক অ্যাকাউন্ট : মো. আনোয়ারুল ইসলাম, অ্যাকাউন্ট নম্বর: ৫২০১৯০১০১৮৭০২, সোনালী ব্যাংক, আদিতমারী শাখা, লালমনিরহাট।
