ইত্তেফাক রিপোর্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষা শুরু হচ্ছে। করোনা ভাইরাসের কারণে এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। স্থগিত মৌখিক পরীক্ষা বিষয়ওয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আর ব্যাবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে। আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যাবহারিক পরীক্ষা শুরু হবে।
