ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড পেল ইভ্যালি ডট কম ডট বিডি। ফুড ডেলিভারি সেবা ইফুডের জন্য এই সম্মাননা পুরস্কার পেল প্রতিষ্ঠানটি। গত ৮ নভেম্বর ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ইক্যাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর পূর্বাচলে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিনের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক
০০০
এনআরবি গ্লোবাল ব্যাংকের ছয়টি ইসলামিক ব্যাংকিং উপশাখা সম্প্রতি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ উপস্থিত ছিলেনত্
