ইত্তেফাক রিপোর্ট
রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত তিন ব্যাংকের (সোনালী, জনতা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ১৬ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় পূর্ণমান ২০০ নম্বর। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মতিঝিলের বাংলাদেশ ব্যাংক কলোনির বাংলাদেশ ব্যাংক হাইস্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৩১ অক্টোবর ‘অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/ অ্যাসিসট্যান্ট হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/অ্যাসিসট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ ২১টি শূন্য পদে আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র নিয়েই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
