গাজীপুর সিটির উন্নয়ন বিষয়ক সেমিনার

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২২:১৯

গাজীপুর প্রতিনিধি

‘প্রিপারেশন অব আরবান ডেভেলপমেন্ট প্ল্যান ফর গাজীপুর সিটি করপোরেশন এরিয়া’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের বিষয়ে অবহিতকরণ ও অগ্রগতি পর্যালোচনাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের হলরুমে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমীন ভূঁইয়া, এ বি এম সিদ্দিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।