আলিশান বাড়ি, গাড়িটাও দামি
পুরো এলাকার ডাকু; ভূস্বামী
ছেলেমেয়ে যায় নামি ইশকুলে
বউকে দিয়েছে কাল পার্লার খুলে।
চারদিক থেকে টাকা আসে ঘরে
না, না, আসে না, জাল পেতে ধরে।
জাল তার পাতা বড় বড় কাজে
সব মাছ দেয় তার ফাঁদে পা যে!
এসো ভাই, লোকটার ছিঁড়ে ফেলি জাল
দুর্নীতিবাজ সে, ঘুষখোর ও দালাল।
