সকালে ঘুম থেকে উঠে হাবীব সাহেব তাঁর বাড়ির সামনে একটা মরা গাধা পড়ে থাকতে দেখলেন। খবর দিতে তিনি পুলিশ-স্টেশনে গেলেন।
পুলিশ বলল, আমরা কী করব? আপনার বাড়ির সামনে গাধা মরেছে তাতে আমাদের কী? আপনি গাধাকে দাহ করুন বা কবর দিন, যা খুশি করুন। আমাদের খবর দিতে এসেছেন কী ভেবে?
হাবীব সাহেব শান্ত কণ্ঠে বললেন, যতদূর জানি কেউ মরলে তার নিকটবর্তী আত্মীয়দেরই প্রথম খবর দিতে হয়।
: এ কথা কি সত্যি যে কালো বিড়াল যদি আমার পেছন-পেছন আসে তবে আমার সুখের সময় এসেছে বলে বুঝতে হবে?
: তুমি মানুষ না ইঁদুর, তার উপর নির্ভর করছে এর জবাব।
