উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে ‘স্কেলড আপ’ শীর্ষক চিত্রপ্রদর্শনী। দেশের নবীন-প্রবীণ ১৫ শিল্পীর ছবি নিয়ে এ প্রদর্শনী সাজানো হয়েছে। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পীরা হলেন নিতুন কুণ্ডু, সমরজিত্ রায় চৌধুরী, হাশেম খান, হামিদুজ্জামান খান, চন্দ্র শেখর দে, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, রণজিত্ দাস, গৌতম চক্রবর্তী, মোহাম্মদ ইকবাল, আলপ্তগীন তুষার, মাকসুদা ইকবাল নিপা, আশরাফুল হাসান, কামালুদ্দীন এবং বিশ্বজিত্ গোস্বামী।
গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানান, প্রদর্শনীতে নবীন ও প্রবীণ শিল্পীদের ভিন্নধর্মী কাজ স্থান পেয়েছে। যা শিল্পরসিকদের কাছে সমাদর পাবে বলেই আমাদের বিশ্বাস।
শিল্পীরা অ্যাক্রেলিক, তেল রং, চারকোল, প্যাস্টেল ও মিশ্র মাধ্যমে কাজ করা এ প্রদর্শনীতে ১৫ জন শিল্পীর ২৩টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
