ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনিস্কেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার প্রেসিডেন্ট নিজেই তার আক্রান্তের খবর জানান। তিনি সুস্থ বলে জানিয়েছেন। ৪২ বছর বয়সী প্রেসিডেন্ট জানিয়েছেন, আইসোলেশনে আছেন এবং সেখান থেকেই কাজ চালাবেন। তিনি বলেন, আমি আশা করি, শিগগিরই এই রোগ থেকে মুক্তি পাবো। প্রেসিডেন্টের অফিসের প্রধান আন্দ্রেই ইয়ারমাকও করোনায় আক্রান্ত হয়েছেন। -আলজাজিরা
