মালাইকা অরোরা এবং তার প্রাক্তন স্বামী আরবাজ খানের ছেলে আরহান খান। আজ ১৮ বছরে পা রাখলেন আরহান। ছেলের জন্মদিন উপলক্ষে বলিউড ডিভা নিজের, আরহান, আরবাজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশন তিনি লিখেছেন, ‘আমাদের বাচ্চা ছেলে ১৮ বছর বয়সে পরিণত হয়েছে।’
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও মালাইকা যে ছেলের সঙ্গে বাবার যোগসূত্রকে ঠিক আগের মতো করেই আগলে রেখেছেন তা স্পষ্ট করে দেন বলিউড অভিনেত্রী।
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি আরবাজ খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়। তবে খান বাড়ি থেকে বেরিয়ে গেলেও সাবেক স্বামীকে নিয়ে বা সালমান খানের পরিবার নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি মালাইকাকে। উল্টো আরবাজ তার সন্তানের বাবা, তাই প্রাক্তন স্বামীর সম্পর্কে কোনও মন্তব্য করা তার শোভা পায় না বলেও স্পষ্ট জানান মালাইকা।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে বিবাহ বন্ধনে অবদ্ধ হন মালাইকা অরোরা এবং আরবাজ খান। কিন্তু ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে ছেলে আরহানকে নিয়ে খান বাড়ি থেকে বেরিয়ে যান মালাইকা অরোরা। বিচ্ছেদের পর থেকে ছেলে আরহানকে নিয়েই সাজানো মালাইকার জগত।
ইত্তেফাক/বিএএফ
