আপনার রাশিফল

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৯:১৮

মুহম্মদ আনিসুল হক

১১ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ২৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা :২ ও ৯। শুভ বার :সোম ও মঙ্গল। শুভ রত্ন :মুক্তা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।        

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। উত্তেজনা পরিহার করুন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সন্তানের দিকে খেয়াল রাখুন। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যেতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কর্মসংস্থান হতে পারে। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। জ্ঞানস্পৃহা বাড়বে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মস্থলে প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। সকলের সঙ্গে সদাচরণ করুন। ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনামের আশঙ্কা আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কিছুটা অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আজ কোনো চুক্তি সম্পাদন করা থেকে বিরত থাকুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।