‘সিনেমাটি চেনা গল্পে ভিন্নরূপে নির্মিত হচ্ছে’

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৯:২১

বিনোদন রিপোর্ট

 

সিনেমার শুটিং একে একে শুরু করছেন সবাই। আটকে থাকা অনেক সিনেমার শুটিং শেষ হচ্ছে এখন। আবার অনেকে নতুন সিনেমাও শুরু করেছেন। চিত্রনায়ক সায়নের ব্যস্ততা শুরু হয়ে গেছে। মনতাজুর রহমান আকবরের নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি।

৮ নভেম্বর থেকে সাভারের ধামরাইয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ‘কাজের ছেলে’ শিরোনামে এই সিনেমায় সায়মনের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল। দীর্ঘ বিরতির পর আবারো সিনেমায় নিয়মিত হচ্ছেন এই চিত্রনায়িকা। অন্যদিকে প্রথমবার জুটি বাঁধলেন সায়মন ও আঁচল। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ করেছেন আব্দুল্লাহ জহির বাবু। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বড়দা মিঠু, রিনা খান, রেবেকা, সুব্রত, ডাক্তার বাবু প্রমুখ। সিনেমাটি প্রসঙ্গে সায়মন বলেন, ‘মনতাজুর রহমান আকবরের সিনেমায় কাজ করতে পারা ক্যারিয়ারের বড় এক সুযোগ। নায়ক মান্না ভাই, শাকিব ভাই ছাড়াও অনেককে নিয়ে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার সঙ্গে কাজ করাটা আমার কাছে বাড়তি আনন্দের। সিনেমাটি চেনা গল্পে ভিন্নরূপে নির্মিত হচ্ছে। বাকিটা দর্শকরা বলতে পারবে।’