টেলিফিল্ম ‘বুকভরা ভালোবাসা’

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৯:২১

চ্যানেল আইতে আজ বিকেল ৩টা ০৫ মনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বুকভরা ভালোবাসা’। এটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এ টেলিফিল্মে অভিনয় করেছেন তওসিফ, শবনম ফারিয়া, মুকিত জাকারিয়া প্রমুখ।

মনির হোসেন আর মাহবুবা সুমীর ১০ বছরের দাম্পত্য জীবনের মাঝে জন্ম নিয়েছে ওদের একমাত্র কন্যা রাইসা। ভীষণ মিষ্টি আর শান্ত স্বভাবের মেয়ে। স্কুলে যাচ্ছে বেশ কয়েকবছর হলো। এই মহানগরে কোটি মানুষের মতো খুব সাধারণ একটা চাকরি করে মনির। আর মাসের বেতন দিয়ে ভাড়া, খাওয়া-দাওয়া, মেয়ের স্কুলের বেতন, গ্রামে বাবা-মাকে হাত খরচের জন্য অল্প কিছু পাঠানো শেষে যা সামান্য থাকে খুব নিয়ম করে মেয়ের ভবিষ্যতের জন্য সঞ্চয় হিসেবে জমা করে এই দম্পতি। এমনই এক গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্মটি।