টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মধুপুরভট্ট ও চন্দবাড়ী দুটি গ্রামের বিদ্যুত্ লাইনের সমস্যার সমাধানই হচ্ছে না। ৩ বছর আগে এই দুই গ্রামের বিদ্যুত্ সংযোগকারী ১১০০০ ভোল্টেজের ৩ তার বিশিষ্ট লাইনের প্রায় ৫০০ মিটারের মতো মেইন লাইনের নিচের দুটি তার রাতের আঁধারে চুরি হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ—পল্লী বিদ্যুতের লোক ছাড়া এই কাজ কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু পল্লী বিদ্যুত্ সমিতি, ময়মনসিংহ ১-এর লোকজন এই দাবি মানতে নারাজ। সারা বছরে কিছুদিন ভালোভাবে বিদ্যুত্ সাপ্লাই থাকলেও বোরা ধান চাষের সময় এবং ঝড়বৃষ্টির দিনে বিদ্যুত্ বিভ্রাট যেন শেষ হয় না! তাই এলাকাবাসীর অনুরোধ—এই সমস্যার স্থায়ী সমাধান করুন।
মো. শামীম আল-মামুন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
