পল্লবী ১১ নম্বর সেকশনে গ্যাস নাই

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৪৭

প্রায় দুমাস ধরে পল্লবী ১১ নম্বর সেকশনে সকাল থেকে দুপুর পর্যন্ত চুলায় গ্যাস না থাকায় গৃহিণীরা দুর্ভোগ  পোহাচ্ছেন। দিনের অর্ধেক সময় গ্যাস সরবরাহ না করার জন্য দুঃখ প্রকাশ তো দূরের কথা; গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের জানানোরও প্রয়োজন মনে করেন না! গ্যাস সরবরাহ না করা হলেও বিল কিন্তু এক পয়সাও কম নেওয়া  হচ্ছে না। এ ধরনের স্বেচ্ছাচার এ দেশেই সম্ভব। অবিলম্বে এখানে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং মিটার চালু করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আলী হায়দার

১১সি,এভিনিউ-৫/৬/৬,পল্লবী, ঢাকা