কালভার্ট ভেঙে জনদুর্ভোগ

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৫১

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তাড়াশ-গুরুদাসপুর মৈত্রী সড়কের তাড়াশ অংশের কুন্দইল গ্রাম এলাকায় একটি কালভার্ট ভেঙে পড়ায় দুই উপজেলার মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগী আব্দুল আলিম, আব্দুর রহিমসহ অনেকে বলেন, চলনবিল থেকে পানি কমে সড়ক জেগে গেছে। অথচ ভাঙা কালভার্টের কারণে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকী বলেন, কালভার্টটি মেরামতের জন্য দুই উপজেলার সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের অবগত করা হয়েছে। কিন্তু কোনো ইতিবাচক সারা মিলছে না। উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া বলেন, সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।