বেতিয়ারা গণহত্যা দিবস আজ

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৫১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

আজ ১১ নভেম্বর বুধবার ঐতিহাসিক বেতিয়ারা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা এলাকায় ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর ৯ যোদ্ধা পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহিদ হন। তাদের আত্মত্যাগের এ ইতিহাসকে সমুজ্জ্বল রাখতে প্রতি বছর বেতিয়ারা গণহত্যা দিবস পালিত হয়। বেতিয়ারা মুক্তিযোদ্ধা স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি জিয়াউল হক জিবু জানান, করোনার কারণে কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি। তবে দেশের বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা পৃথকভাবে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাত করবেন।