কিশোরগঞ্জে পাঁচ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৫৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

লাইসেন্স নবায়ন না করা, অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জেলা শহরের পাঁচ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আল সাফি প্যাথলজি, হাজী ডায়াগনস্টিক সেন্টার,  সিয়াম ডায়াগনস্টিক, আপন ডায়াগনস্টিক সেন্টার ও শিখা ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাসউদ, র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এম শোভন খান প্রমুখ          উপস্থিত ছিলেন।