চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে দুই কেজি হেরোইনসহ গত সোমবার দিবাগত রাতে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর কাঠালিয়াপাড়ার সুমন আলী (৩৮)। মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি ডিবি) বাবুল উদ্দিন সরদার জানান, সোমবার দিবাগত রাত সোয়া ২টায় অভিযান চালিয়ে দুই কেজি হেরোইনসহ মো. সুমন আলীকে আটক করা হয়।
এদিকে নাটোর প্রতিনিধি জানান, ১ কেজি গাঁজাসহ হূদয় আলী (২৩) নামের এক জনকে আটক করেছে র্যাব-৫। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সিংড়া থানার বন্দরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
