মার্চ পর্যন্ত নেই ফাতি

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৫৯

চলতি মৌসুমে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ গোলদাতা আনসুমানে ফাতিকে বড় সময়ের জন্যে হারাতে চলেছে বার্সেলোনা। হাঁটুর চোটের কারণে চার মাসের জন্যে মাঠের বাইরে চলে গেছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। গত সোমবার রাতে বার্সা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে তার, আগামী মার্চের শেষদিকে ফিরতে পারেন তিনি। চলতি মৌসুমে দশ ম্যাচে সাতটি গোলে প্রত্যক্ষভাবে অবদান রাখা ফাতি গত শনিবার রাতে রিয়াল বেতিসের বিপক্ষে চোট পান। প্রথমার্ধের ৩১ মিনিটে চোট পাওয়ার পর বিরতির আগ পর্যন্ত খেলা চালিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি তিনি। সেদিন রাতেই তার চোটের ব্যাপারটি প্রকাশ করে কাতালান ক্লাবটি।