বাংলা চলচ্চিত্রের অমর সৃষ্টি ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবিটি। ১৯৬৯ সালে সত্যজিত্ রায়ের পরিচালনায় প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি এটি। ছবিতে গুপী চরিত্রে তপেন চট্টোপাধ্যায় এবং বাঘা চরিত্রে রবি ঘোষ অভিনয় করেন। আবারো নতুনরূপে পর্দায় আসতে যাচ্ছে ছবিটি। আ্য্যনিমেশনের মাধ্যমে ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবিটির হিন্দি ভার্সান তৈরি করা হবে। তবে এবার বিখ্যাত এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শিল্পা রানাডে। নতুন বছরের শুরুতে সিনেমাপ্রেমীদের কাছে সুখবর।
অ্যানিমেশন নির্মাণ প্রসঙ্গে শিল্পা বলেন, ‘গল্পটি অ্যানিমেশনের জন্য একেবারে উপযুক্ত। গুলজার সাহেবের ছোটগল্পের ইলাস্ট্রেশনের ওপর যখন কাজ করছিলাম তখনই এটা মাথায় আসে আমার। উপেন্দ্র ্রকিশোর রায় চৌধুরীর গল্পটাই আমি একটু আধুনিকভাবে তৈরি করবো। ছোটবেলায় সত্যজিত্ রায়ের তৈরি ছবিটি দেখেছিলাম। আমি এরইমধ্যে কথা বলে নিয়েছি সন্দীর রায়ের সঙ্গে। অনুমতি চেয়েছি ছবিটি বানানোর।’ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মার্চ মাসেই মুক্তি পাবে এই অ্যানিমেশন ছবি। শোনা যাচ্ছে, ছবিটির নাম অপরিবর্তিত রাখবেন পরিচালক শিল্পা।
