দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শে একসঙ্গে কাজ করতে হবে —যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০০:১৯

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে আমাদের সকলকে বঙ্গবন্ধুর আদর্শে এক হয়ে কাজ করতে হবে। অনুপ্রবেশকারীরা দলের যেন ক্ষতি করতে না পারে সে দিকে আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে মহানগরীর বোর্ডবাজারে গাছা থানা কৃষক লীগের উদ্যোগে ভাওয়াল বীর শহিদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাছা থানা কৃষক লীগের সভাপতি মো. শাহজালাল তরুণের সভাপতিত্বে কাউন্সিলর আব্দুল্লাহ আল মন্ডালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহমদ, মহানগর কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির মণ্ডল, ইকবাল হোসেন মোল্লা, হারুন সিপাই, জামাল খান প্রমুখ।